বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ক্রিমিয়ার ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করার দাবি রাশিয়ার

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ৭:১১ অপরাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ২:০৭ অপরাহ্ন
ক্রিমিয়ার ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করার দাবি রাশিয়ার

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেভাস্তোপোলে হামলা চালানোর জন্য রবিবার ইউক্রেন বেশ কয়েকটি ড্রোন পাঠিয়েছিল, যেগুলো ধ্বংস করে দেয়া হয়েছে।খবর: ডেইলি সাবাহর।

টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়া বলেছে, রুশ সেনারা ইউক্রেনের কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলাও চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সাতটি আকাশ-ড্রোন ও দু’টি নৌ-ড্রোন পাঠিয়ে ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোলের কাছে হামলা চালাতে চেয়েছিল। কিন্তু হামলাটি নস্যাত করে দেয়া হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাতটি ড্রোনের দু’টিকে কৃষ্ণসাগরের আকাশে গুলি করে ভূপাতিত করা হয় এবং বাকি পাঁচটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ফোর্স।

ইউক্রেনের পাঠানো দু’টি নৌ-ড্রোন কৃষ্ণসাগরের উত্তর অংশের পানিসীমায় শনাক্ত করা হয় এবং সেগুলো গোলা নিক্ষেপ করে ধ্বংস করে দেয়া হয়।

এর আগে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সাবেক উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, কিয়েভ যদি ক্রিমিয়ায় হামলা চালাতে যায় তাহলে তাকে দুই লাখ সেনার প্রাণহানি মেনে নিতে হবে।