বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উচ্চ তাপমাত্রায় জাপানে সতর্কতা জারি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১:৩০ পূর্বাহ্ন আপডেট: ৭ এপ্রিল ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
উচ্চ তাপমাত্রায় জাপানে সতর্কতা জারি

গতকাল রবিবার (১৭ জুলাই) দেশটির রাজধানী টোকিওসহ আরও কিছু এলাকায় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ধরনের তাপমাত্রা জীবনের জন্য হুমকি।
গতকাল জাপানের কিছু কিছু জায়গায় চার দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ফুকুশিমার হিরোনো শহরে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

২০১৮ সালে জাপানের কুমাগায়া শহরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল জাপানের এ যাবৎকালের সবচেয়ে বেশি তাপমাত্রা। তবে দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এবারের তাপমাত্রা ওই রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে।