বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় রেকর্ড ৮ জনের মৃত্যু

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় রেকর্ড ৮ জনের মৃত্যু

সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৪৯ জন ঢাকার। ৪৪৬ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ৪৪১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৩৪৭ জন। বাকি ২ হাজার ৯৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২২ হাজার ৪৬৭ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৯১২ জন।