শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বালতিতে শিশুর মৃত্যু!

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১:৫৫ পূর্বাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন
বালতিতে শিশুর মৃত্যু!

সোমবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

নিহত শিশুর বাবা আক্তার হোসেন বলেন, আমি বাসায় ছিলাম না। ওর (তার) মা বাসার কাজে ব্যস্ত ছিলেন। মায়ের অগোচরে বাথরুমে বালতিতে পানিতে পড়ে যায় জারিফ। পরে ওর (তার) মা অনেক খোঁজাখুঁজির পর বাথরুমে বালতির পানিতে ছেলেকে দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ছেলেকে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।