শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নুরের বিরুদ্ধে তারেক রহমানের মামলা

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১১:০৮ অপরাহ্ন আপডেট: ১ এপ্রিল ২০২৬, ৫:০০ অপরাহ্ন
নুরের বিরুদ্ধে তারেক রহমানের মামলা

সোমবার (১৭ জুলাই) বিকেলে পল্টন থানায় তারেকের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়।

মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে-সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে। ২ নম্বর আসামি ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন এবং ৩ নম্বর আসামি করা হয়েছে নুরুল হক নুরকে। এছাড়া আরও অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন তারেক।

মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার বিকালে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন।

আসামিরা তারেককে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মারেন। হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান।

তারেক রহমান আরও বলেন, নুরুল হক নুর হামলার একদিন আগেই ঘোষণা দিয়েছিলেন রেজা কিবরিয়ার অনুসারীদের কার্যালয়ের আশপাশে দেখা গেলে প্রতিহত করবেন। তার পরই হামলা হয়েছে। আমার মাথায়, ঘাড়ে কিল-ঘুষি মেরেছে।

তবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এ বিষয়ে বলেন, সরকার গণঅধিকার পরিষদকে ভাঙ্গার জন্য ও আমাকে সামাজিকভাবে নাজেহাল করার জন্য দলের একটি অংশকে দিয়ে এগুলা করাচ্ছে।

তারেকের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে এত মানুষ থাকে, তারা কেউ দেখেনি। বিরোধীদের মাঠে থামাতে না পেরে সরকার ভিন্ন কৌশলে খেলছে।

মামলার প্রসঙ্গে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নুরুল হক নুরের বিরুদ্ধে একটা মামলা নথিভুক্ত হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।