শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোবিপ্রবির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি ডিরেক্টর ফর পাবলিক এঙ্গেজমেন্ট ব্রেন ফ্ল্যানিগান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশিকুর রহমান খান ও নোবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আলমগীর সরকার। সেমিনারে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার নানা দিক নিয়ে বক্তব্য দেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম লিড শাওন কর্মকার ও এডুকেশনইউএসএ এডভাইজর মুহাম্মদ সোহেল ইকবাল।

সেমিনারে ব্রেন ফ্ল্যানিগান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের দৌরগড়ায় যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সঠিক তথ্য তুলে ধরতে নোবিপ্রবিতে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। আশা করছি শিক্ষক-শিক্ষার্থীরা স্কলারশিপসহ উচ্চশিক্ষার প্রয়োজনীয় অনেক জিজ্ঞাসা জানার সুযোগ পাবে।

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রেন ফ্ল্যানিগান বলেন, যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় উৎকর্ষ মানের গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সেখানকার শ্রেণিকক্ষে আপনাদের মতো মেধাবীদের স্বাগত জানাই। যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যপূর্ণ উচ্চশিক্ষা ব্যবস্থায় বৈশ্বিক সম্প্রদায়ের সামনে আপনারা নিজেদের দেশ ও সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পাবেন।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আশিকুর রহমান খান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানাতে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দেশটির উচ্চশিক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নোবিপ্রবির শিক্ষা ও গবেষণা আদান-প্রদান কার্যক্রম ত্বরান্বিত হবে। নোবিপ্রবিতে এ ধরনের সময়পোযোগী সেমিনার আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাস সংশ্লিষ্টদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আলমগীর সরকার বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিকভাবে স্বীকৃত। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের সেখানকার উচ্চশিক্ষা বিষয়ে জানাতে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়।