ফেনী প্রেসক্লাব ভাংচুরের প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি

বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে কর্মবিরতি শুরু করেন সাংবাদিকরা। দুই ঘন্টাব্যাপী চলে এই কর্মবিরতি।
ডিবিসি টিভির ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, দৈনিক ভোরের কাগজের ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন, দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার একেএম আবদুর রহিম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, বাসসের ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক নয়া পয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি জহিরুল হক মিলন।
সাংবাদিকরা বলেন, ফেনী প্রেসক্লাব সাংবাদিকদের তীর্থভূমি, সাংবাদিকদের জন্য পবিত্র যায়গা, এই ভবনে হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলা।
সাংবাদিকরা বলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে কারা হামলা করেছেন। আমরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

