শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অনুমতি ছাড়া রানওয়েতে বিমান!

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ১১:২১ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনুমতি ছাড়া রানওয়েতে বিমান!

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার ঢাকার বিমানবন্দরের রানওয়েতে নভোএয়ারের একটি ফ্লাইট অবতরণ করতে চাইলে বিমানবন্দরের এটিসি সেটিকে অনুমতি দেয়। নভোএয়ারের ফ্লাইটের অবতরণের আগ মুহূর্তে এটিসির অনুমতি ছাড়াই বিমানের ঢাকা থেকে মদিনাগামী একটি ফ্লাইট রানওয়েতে ঢুকে পড়ে ও উড্ডয়নের প্রস্তুতি নেয়।

রানওয়েতে বিমানের ফ্লাইট দেখে দ্রুত নভোএয়ারের প্লেনটিকে আকাশে চক্কর দেয়ার (গো অ্যারাউন্ড) নির্দেশ দেয় এটিসি। ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমান ও নভোএয়ারের দুটি ফ্লাইটই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মদিনাগামী ফ্লাইটটিতে ৪১৯ জন যাত্রী ছিলেন। এটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের এয়ারক্রাফট ছিল। ফ্লাইটের ক্যাপ্টেন ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন শাহদাত হোসেন ও ফার্স্ট অফিসার ছিলেন ক্যাপ্টেন মো. জামাল।

মঙ্গলবার রাতে এ বিষয়টি অবগত করে বিমানের শিডিউলিং বিভাগে একটি চিঠি দেয় ফ্লাইট সেফটি বিভাগ। চিঠিতে বিমানের ফ্লাইট সেফটি বিভাগের প্রধানের স্বাক্ষর রয়েছে। ঘটনার বিষয়টি উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, একই দিন মদিনা বিমানবন্দরে অবতরণের পর ভুল জায়গায় বিমান পার্কিং করেন বিমানের ওই দুই পাইলট। একাধিক ভুলের কারণে দুই পাইলটকে ফ্লাইট সিডিউলিংয়ে না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এভিয়েশনের ভাষায় তাদের ‘গ্রাউন্ডেড’ করা হয়েছে বা দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

বিমানের ইস্যুকৃত চিঠিটি ঢাকা পোস্টের হাতে রয়েছে। এ বিষয়ে জানতে বিমানের এমডি ও সিইও শফিউল আজিমের সঙ্গে যোগাযোগ করে কোনো মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে বিমানের মিডিয়া বিভাগের কোনো কর্মকর্তাও এখনো কথা বলেননি।ঘটনা তদন্তে একটি কমিটি করেছে বাংলাদেশ বিমান।