ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৭৫৫ জন

বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৫৫ জন এবং এই সময়ের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৪৫ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৯১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ৯৩৭ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৩ হাজার ৫২২ জন, আর বাকি ২ হাজার ৪১৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ৫৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২১ হাজার ৪৫৫ জন।

