শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আ.লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, বিএনপির ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১১:১২ অপরাহ্ন আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ৩:০১ অপরাহ্ন
আ.লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, বিএনপির ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‌’চট্টগ্রামের ১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নগরীর খুলশী থানায় দুটি মামলা হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে আরিফুল ইসলাম নামের আওয়ামী লীগের এক কর্মী মামলা দায়ের করেন।

এই মামলায় ২৫০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে বিকেলে খুলশী থানার এসআই শাহেদ খানের করা মামলাটিতে ৫৩ জনের নাম উল্লেখ সহ ২৫০ জন আসামি করা হয়।

এর আগে গেল বুধবার বিকেলে বিএনপির পদযাত্রা শেষে ফেরার পথে নগরীর লালখানবাজার এলাকায় চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ করে আওয়ামী লীগের কর্মীরা। এতে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ক্যাম্পের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করে আওয়ামী লীগ।