মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পেশাদারদের বক্সিং

প্রকাশ: ১৮ মে ২০২২, ২:৫১ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পেশাদারদের বক্সিং
দেশের বক্সারদের আন্তর্জাতিক প্লাটফর্ম দিতে এবং বক্সিংকে পেশা হিসেবে বেছে নেয়ার সুযোগ করে দিতে প্রথমবারের মতো এমন আয়োজন করেছে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন (বিবিএফ)। পুরো আয়োজনে সহযোগিতা করছে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশনস। বাংলাদেশ, নেপাল ও ভারতের মোট ১৪ জন বক্সার বিভিন্ন ওয়েটক্লাসে এই টুর্নামেন্টে অংশ নেবেন। সবচেয়ে প্রত্যাশিত লড়াইটি হবে বাংলাদেশের মোহাম্মদ আলামিন এবং নেপালের ভারত চাঁদের মধ্যে। ওয়েল্টারওয়েট শ্রেণির দুই জাতীয় বীরের মধ্যে চার রাউন্ডের এই পেশাদার লড়াইটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের প্রথম লড়াই। রাজধানীর বনানীর একটি হোটেলে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রফেশনাল বক্সিংয়ের আন্তর্জাতিক এই আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরে বিবিএফ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের সভাপতি আদনান হারুন, ভারতের বক্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার পিকেএম রাজা, নেপাল প্রফেশনাল বক্সিং কমিশনের প্রেসিডেন্ট ম্যাক্স মনোহর বাসনেত। বৃহস্পতিবারের আয়োজনে বাংলাদেশ থেকে ১১ জন বক্সার, ভারতের একজন এবং নেপালের দুই জন অংশ নেবেন। সেখানে মোট সাতটি ফাইট অনুষ্ঠিত হবে।