শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ঘিরে উৎসব

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ন
নোয়াখালীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ঘিরে উৎসব

নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত এ শান্তি ও উন্নয়ন সমাবেশকে ঘিরে গত এক সপ্তাহ ধরে চলছিল ব্যাপক প্রস্তুতি।
নোয়াখালীর কৃর্তি সন্তান জাতীয় নেতা ওবায়দুল কাদেরের আগমনে তাঁর ছবি দিয়ে ব্যানার-পোস্টারে ছেয়ে  গেছে জেলা শহর মাইজদীর প্রধান সড়কসহ বিভিন্ন উপজেলা। বীর মুক্তিযোদ্ধা এ নেতার নিজ জেলায় আগমনকে ঘিরে চলছে সাজ সাজ রব। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) বিকাল ৩টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে বিকেল ওবায়দুল কাদের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এদিকে এই সমাবেশকে সফল করতে গত এক সপ্তাহ ধরে নিরলস কাজ করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগ। জেলার তৃণমূল পর্যায়ে ওবায়দুল কাদেরের আগমনের বার্তা পৌঁছে দিয়েছেন নেতাকর্মীরা।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বাড়তি জনসমাগম করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। সমাবেশে ৫০ হাজার লোক নিয়ে অংশ গ্রহনের ঘোষণা দেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী। এছাড়া জেলা আওয়ামী লীগের পাশাপাশি সমাবেশ সফল করতে ব্যাপক তৎপর যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের নোয়াখালী ঠিকানা, তিনি সকল শ্রেণী-পেশার মানুষের হৃদয়ের মানুষ। তাই তাঁর আগমনে নোয়াখালীতে উৎসব দেখা দিয়েছে। সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডাকা আমাদের শান্তি ও উন্নয়ন সমাবেশ জনসমূদ্রে রুপান্তর হবে। আমরা এ সমাবেশ সফল করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছি।
জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, আওয়ামী লীগের উন্নয়ন এবং শাসন ব্যবস্থায় মানুষ আস্থাশীল। তাই শান্তি – উন্নয়ন সমাবেশের আগে আমরা যে প্রস্তুতি সভাগুলো করেছি, সেখানে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের সরব অংশগ্রহন দেখা গেছে। আমরা আশাবাদি শনিবারের সমাবেশ জনসমূদ্রে রূপ নিবে।
শনিবার সকাল ১১টায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন ওবায়দুল কাদের। পরে দুপুর ২টার দিকে জেলা পুলিশের উদ্যোগে ‘চেতনায় বঙ্গবন্ধু’ ম্যুরাল উদ্বোধনের পর বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগের সমাবেশে অংশ নিবেন তিনি।