মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পরিচালনায় আসতে চলেছেন নায়িকা অঞ্জনা

প্রকাশ: ১৮ মে ২০২২, ২:৫৫ পূর্বাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
পরিচালনায় আসতে চলেছেন নায়িকা অঞ্জনা
এ প্রসঙ্গে অঞ্জনা বলেন,“অনেকেই আমাকে অনুরোধ করছে চলচ্চিত্র পরিচালনায় আসতে। সবকিছু বিবেচনা করে ভাবছি আমার ‘অঞ্জনা ফিল্মস’ থেকে সিনেমা পরিচালনা করব। বর্তমানে গল্প তৈরি হচ্ছে। এরপর অনুদানের জন্য জমা দেব। সামাজিক-পারিবারিক গল্পে আমার প্রথম পরিচালনার সিনেমাটি নির্মিত হবে। সবকিছু রেডি হলে সিনেমার নাম ও শিল্পী নির্বাচন করব।’ এক সময়ের জনপ্রিয় এই নায়িকা তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। শধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও আলাদা খ্যাতি রয়েছে তার। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অঞ্জনা বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৯টি দেশের ১৩টি ভাষায় অভিনয় করেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা ও হংকংয়ের সিনেমায় দেখা গেছে তাকে। সিনেমায় কাজ না করলেও অঞ্জনাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিংবদন্তি অভিনেত্রী।