বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেলারুশে আগ্রাসন মানেই রাশিয়ার ওপর হামলা: পুতিন

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ৬:০৮ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
বেলারুশে আগ্রাসন মানেই রাশিয়ার ওপর হামলা: পুতিন

এ ক্ষেত্রে বেলারুশকে উচিৎ শিক্ষা দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন পুতিন।খবর: রয়টার্সের।

শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে পুতিন এ কথা বলেন।

ন্যাটো জোট ইউক্রেনের পশ্চিমাংশ এমনকি বেলারুশ দখল করে নেওয়ার চেষ্টা করতে পারে বলেও জানিয়েছেন তিনি।

পুতিন বলেন, কিয়েভের বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা প্রয়োজন করবে। এমনকি প্রয়োজনে তারা নিজ দেশের জনগণকেও বিক্রি করে দেবে এবং নিজেদের ভূখণ্ড বিদেশি প্রভুদের হাতে তুলে দেবে।

তবে বৈঠকের শুরুতে পুতিন বলেন, পোলিশরা সম্ভবত ন্যাটোর আওতায় কোনো একটি জোট গঠনের চেষ্টা করছে। যাতে করে তারা সরাসরি ইউক্রেনে হস্তক্ষেপ করতে পারে এবং যাতে ইউক্রেনের একটি বড় অংশ তারা কেড়ে নিতে পারে। যেহেতু তারা বিশ্বাস করে যে, এটি তাদের ঐতিহাসিক অংশ। যা বর্তমানে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত।

বৈঠকে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিনও অভিযোগ করেন, ওয়ারশ (পোল্যান্ডের রাজধানী) পরিকল্পনা করছে তাদের সেনা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করে ইউক্রেনের পশ্চিমাংশ দখল করে নেবে। তারা পোল্যান্ড-লিথুনিয়া-ইউক্রেন ইনিশিয়েটিভের আওতায় এই কাজ করতে পারে।

নারিশকিনের মতে, পোল্যান্ডের কর্মকর্তার ক্রমেই বুঝতে পারছেন যে—ইউক্রেনের পরাজয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। যতই পশ্চিমা সহায়তা দেওয়া হোক না কেন, তা ইউক্রেনের পরাজয় রুখতে পারবে না।

এসভিআরের গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, এমন জোট গঠনের একটাই উদ্দেশ্য হতে পারে তা হলো, ইউক্রেনের অঞ্চল দখল করে নেয়া।

এ সময় পুতিন পোল্যান্ডের প্রতি কড়া হুমকি উচ্চারণ করে বলেন, যদি বিষয়টি ঘটেই অর্থাৎ পোলিশরা যদি লভিভে কিংবা ইউক্রেনের অন্য কোনো অঞ্চলে প্রবেশ করে তবে তাদের জায়গায় পুঁতে ফেলা হবে এবং তারা সেখানেই চিরদিনের জন্য রয়ে যাবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, যদিও ইউক্রেনের নিজস্ব অঞ্চল বিক্রির অধিকার রয়েছে তবে তারা যদি নিজ ভূখণ্ড বাদে বেলারুশের দিকেও হাত বাড়ায় তবে এর অর্থ হবে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন। সে ক্ষেত্রে রাশিয়া তার সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে তা প্রতিহত করবে।