বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শামীমার পর ফারজানার হাফ সেঞ্চুরি

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ৬:৩৭ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
শামীমার পর ফারজানার হাফ সেঞ্চুরি

রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অঘোষিত ফাইনালে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার শামীমা সুলতানা। আউট হওয়ার আগে ৫২ রান করেছেন তিনি। আউট হওয়ার আগে ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে রেকর্ড ৯৩ রান তুলেছে বাংলাদেশ। প্রথম উইকেট জুটিতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯৩ রান। শামীমা তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। তবে ব্যক্তিগত রান ৫০ পেরোনোর পর ইনিংস খুব বেশি বড় করতে পারেননি। ৫২ রান করেই ফিরতে হয় তাকে। ৭৮ বলের এই ইনিংসে ৫ চার মেরেছেন তিনি।

অন্যদিকে আরেক ওপেনার ফারজানা হক পিংকি ১০৮ বল খেলে তিন চারের মাধ্যমে ৫৮ রান করেছেন। ৩৬.৪ ওভার শেষে বাংলাদেশ দলের রান ১৪৮। ওপেনার ফারজানা হক পিংকির সাথে ২১ রান নিয়ে ব্যাট করছেন নিগার সুলতানা।