নিষেধাজ্ঞা-ভিসানীতি দিয়ে লাভ হবেনা, ডাল-ভাত খাইয়ে দেশকে বাঁচাবো : ওবায়দুল কাদের

আজ শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি, উন্নয়ন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে হেরে গেছে, যে দল আন্দোলনে হারে, সেই দল নির্বাচনেও হারে। যারা আন্দোলনে হারবে তারা নির্বাচনেও হারবে।
বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্য করছে মন্তব্য করে তিনি বলেন, যে হাত অগ্নি সন্ত্রাস করবে, সেই হাত জালিয়ে দিবেন। বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে নোয়াখালী-১ আসনের সাংসদ এইচএম ইব্রাহিম, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

