কুমিল্লায় ১২৪ জনের ডেঙ্গু শনাক্ত

আজ শনিবার (২২ জুলাই) কুমিল্লা মেডিকল কলেজ (কুমেক) হাসপাতালে ১৩ জন, জেলারেল হাসপাতালে একজন, ইস্টার্ন মেডিকেল দুজন, দাউদকান্দিতে চারজন, হোময়না একজন, লাকসামে একজন, চান্দিনায় দুজন, মুরাদনগরে একজন, দেবিদ্বারে একজন, মনোহরগঞ্জে তিনজন, নাঙ্গলকোটে দুজন, সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত মোট ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী। ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতাল ১৫ জন।
কুমিল্লা বিভিন্ন হাসপাতাল ডেঙ্গু রোগী ভর্তি আছে যেমন সদর জেনারেল হাসপাতালে একজন,চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স দুজন, হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স এই একজন, চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্স দুজন, ইস্টার্ন মেডিকেল দুই জন, মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন, দেবিদ্বার একজন, মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্স একজন- মোট ডেঙ্গু রোগী ভর্তি আছে ১২৪ জন।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।

