শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ৫:২৩ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

রবিবার (২৩ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে ওয়াবদা রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।

জানা যায়, গাজীপুরের কালিগঞ্জের নাগরি গ্রামের বিপিন গোমেজের ছেলে পুলক পরিবারের সঙ্গে নর্দা এলাকায় থাকতেন।

গুলশানের মার্টিন লুথার কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পুলক।

নিহত পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, রাতে বন্ধু নয়নের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তারা। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রাস্তায় একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে তারা দুজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে ভোরে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার এসআই মো. মেহেদী হাসান জানান, ওয়াবদা রোডের মুখে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।