শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা: চাপাতিসহ গ্রেপ্তার ১০

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ৬:০৭ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা: চাপাতিসহ গ্রেপ্তার ১০

এ ছাড়া রাজধানীর উত্তরা (পূর্ব) এলাকা থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে আরো দুজনকে আটক করে র্যাব-৩ এর একটি দল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি জানান, শনিবার (২২ জুলাই) রাতে রাজধানীর বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

রবিবার (২৩ জুলাই) বেলা ১১টা ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

অন্যদিকে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুজনকে আটকের দাবি জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়লন-র্যাব।

শনিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা (পূর্ব) এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৩ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রবিবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।