তামিমই অধিনায়ক, জানালেন পাপন

রবিবার (২৩ জুলাই) বাংলাদেশ নারী দলের সঙ্গে একটি হোটেলে বিসিবির প্রতিনিধি দল উপস্থিত হলে এ কথা বলেন তিনি।
তামিমের অধিনায়ক থাকা না থাকার প্রশ্নে তার জবাব, আমি একটা সিম্পল জিনিস বলে দিই। বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে সেই অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো শিওর (নিশ্চিত) না, ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।

