মুন্সিগঞ্জ থেকে ‘হিন্দাল শারক্বীয়ার’ আমিরসহ গ্রেপ্তার ৩

রবিবার (২৩ জুলাই) ভোরে লৌহজং উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০ ও র্যাব সদর দপ্তরের আভিযানিকদল।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (শ্রীনগর ক্যাম্প) সাইফুর রহমান বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, লৌহজং উপজেলার একটি বাড়িতে ভাড়ায় দুই সহযোগীকে নিয়ে অবস্থান করছিলেন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদ। তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে প্রেসব্রিফিং করা হবে।

