বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সন্তানের শেষকৃত্যে সেনা কর্মকর্তার গুলি, স্ত্রীসহ নিহত ১৩

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ৫:২১ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ন
সন্তানের শেষকৃত্যে সেনা কর্মকর্তার গুলি, স্ত্রীসহ নিহত ১৩

তার আসার আগেই ছেলেকে করব দেয়ায় রেগে গিয়ে ওই সেনা কর্মকর্তা এ ঘটনা ঘটিয়েছেন। নিহতদের মধ্যে তার স্ত্রী, বাকি দুই সন্তান এবং শ্বশুরবাড়ির লোকজনও রয়েছেন।

শনিবার রাতে শেষকৃত্য অনুষ্ঠানে ওই সেনা গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন বলে রবিবার দেশটির সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।খবর রয়টার্সের।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের লেইক আলবার্ত শহরের নিয়াকোভা গ্রামে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে।কঙ্গোর নৌবাহিনীর ওই কর্মকর্তাকে পুলিশ খুঁজছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।