শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মশা মারতে উত্তর সিটির বরাদ্দ ১১৪ কোটি টাকা

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ৯:৩২ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
মশা মারতে উত্তর সিটির বরাদ্দ ১১৪ কোটি টাকা

সোমবার (২৪ জুলাই) বেলা ১২টায় গুলশানে ডিএনসিসির নগর ভবনে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানান সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।

বাজেট বক্তৃতায় মেয়র আতিকুল ইসলাম বলেন, একটি টেকসই ও নিরাপদ শহর বিনির্মাণে আমরা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি। আমি মশক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। মশা নিধনে নিয়মিত লার্ভিসাইডিং ও এডিসের প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি অন্যান্য যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক প্রচারাভিযান, বিএনসিসি ও বাংলাদেশ স্কাউটের সদস্যদের যুক্ত করে প্রচারাভিযান পরিচালনা, ডিএনসিসির আওতাধীন এলাকার মসজিদ ও মাদ্রাসার এক হাজার ইমাম ও খতিবগণের সঙ্গে এবং স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষের সাথে মতবিনিময় সভা, ছাদ বাগানে এডিসের লার্ভা সনাক্তে ড্রোনের ব্যবহার। এছাড়াও জনগণকে সচেতন করতে ডিএনসিসির দশটি অঞ্চলে দশজন ডেডিকেটেড পিআর নিযুক্ত করা হয়েছে। মশক নিয়ন্ত্রণে মশার প্রজাতি ও মশার আচরণ নির্ণয় করে সঠিক ও কার্যকরী পদক্ষেপ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণা করার জন্য চুক্তি করা হয়েছে। এ বছরের বাজেটেও মশা নিধনকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ৫২ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। চলতি বছর তথা ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে এ খাতে ৮৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছি। যা গত অর্থ বছরের বাজেটের চেয়ে বরাদ্দের হার ৬১ শতাংশ বেশি। এ ছাড়া গত অর্থ বছরে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি কিনতে ১৫ কোটি টাকা ব্যয় হয়েছে। চলতি অর্থ বছরে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা আগের চেয়ে ১০০ শতাংশ বেশি।