মার্কিন সাবমেরিন দেখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পূর্ব উপকূলে ওই দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।খবর রয়টার্সের।
দক্ষিণ কোরিয়ার একটি নৌঘাঁটিতে আমেরিকার পরমাণু শক্তিচালিত দ্বিতীয় সাবমেরিন নোঙ্গর করার পর উত্তর কোরিয়া এ পদক্ষেপ নিল।
জাপানও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। জাপানের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার উত্তর কোরিয়া কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
কোরীয় উপত্যকায় মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার যৌথ সামরিক মহড়া ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
সোমবার দক্ষিণ কোরিয়ার বন্দরে আরও একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় দুটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করল আমেরিকা।
সোমবার দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ইউএসএস আনাপোলিস নামের সাবমেরিনটি চলতি মাসেই সেজু দ্বীপে পৌঁছেছে। সাবমেরিনটি বিভিন্ন ধরনের অভিযানে অংশ নেবে বলে জানানো হয়েছে।

