শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গুলিস্তানে বিস্ফোরণ মামলার প্রতিবেদন ২৪ আগস্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
গুলিস্তানে বিস্ফোরণ মামলার প্রতিবেদন ২৪ আগস্ট

মঙ্গলবার (২৫ জুলাই) মামলাটির প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ আগস্ট নতুন দিন ধার্য করেন।

এরআগে গত ৭ মার্চ বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ২৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় বংশাল থানায় অবহেলার অভিযোগ এনে মামলা করে পুলিশ। অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়।

মামলাটিতে পরে ভবনের দুই মালিক আপন দুই ভাই ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাদের রিমান্ডে নেওয়া হয়।