শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুবর্ণচরে অস্ত্র ও গুলিসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১:২৮ পূর্বাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সুবর্ণচরে অস্ত্র ও গুলিসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

মঙ্গলবার (২৫ জুলাই) মধ্যরাতে উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের বাতেন মার্কেট এলাকায় ছদ্মবেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

জসিম উদ্দিন হোরন মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, রোহিঙ্গা পাচারসহ ১০ মামলায় অভিযুক্ত ও ৬টি মুলতবি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি।

পুলিশ জানায়, ১০ মামলার পলাতক আসামি জলদস্যু জসিম উদ্দিন হোরনকে গ্রেপ্তার করতে পুলিশ ছদ্মবেশে বাতেন মার্কেট এলাকায় অবস্থান নেয়। ২৪ ঘন্টা এলাকায় অবস্থান নিয়ে হোরনের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে তাকে একটি বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, কুখ্যাত হোরন বাহিনীর প্রধান জসিম উদ্দিন হোরনকে ২৪ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হোরন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদপুর ও আশেপাশের নদীর ঘাট এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, জবরদখলসহ বিভিন্ন অপকর্মের কথা স্বীকার করে। এ সময় তার কাছে লুকিয়ে একটি এক নলা দেশীয় বন্দুক ও ২টা কার্তুজ থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার কাছ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও মামলা একটি মামলা করা হয়েছে।