শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রামপুরায় গলায় ফাঁস দিয়ে দম্পতির আত্মহত্যা

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ৫:১৯ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
রামপুরায় গলায় ফাঁস দিয়ে দম্পতির আত্মহত্যা

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত স্বামীর নাম জুয়েল (২৬) ও স্ত্রীর নাম নাসরিন (২২)।

রাজধানীর পূর্ব রামপুরার তিতাস রোডের একটি বাসা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর্থিক অসচ্ছলতার কারণে এই দম্পতি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি বলেন, আমরা রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ফ্যানের হুকের সঙ্গে দুজন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে আমরা সিআইডির ফরেনসিক টিমকে খবর দেই। তারা এসে আলামত সংগ্রহ করে। এরপর আমরা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাই।

জুয়েলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম এবং নাসরিনের কিশোরগঞ্জ বলেও জানান ওসি।তিনি আরও বলেন, জুয়েল মাটি কাটার কাজ করতেন এবং নাসরিন গৃহকর্মীর কাজ করতেন।

স্বামী অসুস্থ হওয়ায় সেটিও করতে পারতেন না। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।