নোয়াখালীতে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছে ক্যারাভ্যান

মঙ্গলবার সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজ মাঠে ডিজিটাল এই ভ্রাম্যমান ক্যারভ্যানের উদ্বোধন করেন চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও একটিভ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এসময় চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির জানান, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়মুলক কর্মকান্ডের ৫০টি কনটেন্ট ভিডিও চিত্র ভ্রাম্যমান ক্যারভ্যানের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার আগ পযন্ত তৃণমুল পর্যায়ে জনগনের সামনে তুলে ধরা হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ যাতে সরকারের এসব উন্নয়নের চিত্র দেখে আবারও নৌকায় ভোট দেয় সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও তিনি জানান।

