শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ৪:৫৫ অপরাহ্ন আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে ও একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।

এ প্রসঙ্গে স্বামী লিটন ঘোষ জানান, আমার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। রবিবার (২৩ জুলাই) রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে পরীক্ষা করা হলে তার ডেঙ্গু পজিটিভ আসে। অন্তঃসত্ত্বা হওয়ায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। সেইসঙ্গে গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে।

রাজবাড়ীর জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

রুমা বিশ্বাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু তিনি (রুমা বিশ্বাস) ফরিদপুরে মারা গেছেন তাই সেই তথ্য তারা রেকর্ড করবেন।