শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৭৬জনের ডেঙ্গু শনাক্ত

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৭৬জনের ডেঙ্গু শনাক্ত

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বুধবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষা করানো ৭৬টি নমুনায় ডেঙ্গু শনাক্ত হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ০৫ জন, তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, গোমতী হাসপাতাল দুই জন, তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, কুমিল্লা ইস্টার্ন মেডিকেলে তিনজন, ট্রমা সেন্টারে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে । জেলায় মোট হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৫১৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন প্রায় ৫৬জন। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ০৫ জন, গোমতী হাসপাতালে দুই জন, ট্রমা হাসপাতালে একজন, ইস্টার্ন মেডিকেলে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, ডেঙ্গু মৌসুম চলতে থাকার কারণে বর্তমান সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে তার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চলে আসুন। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইা সচেতন থাকুন। বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখুন। কোথাও পানি জমে থাকতে দেবেন না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারাও পরামর্শ কেন্দ্রে কথা বল প্রয়োজন।