বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্যারাগুয়ের জালে গোল উৎসবে মাতলেন আর্জেন্টিনার যুবারা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
প্যারাগুয়ের জালে গোল উৎসবে মাতলেন আর্জেন্টিনার যুবারা

স্থানীয় সময় বুধবার (২৬ জুলাই) আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দল ৬-০ গোলে বিধ্বস্ত করেছে প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৫ দলকে।

লিওনেল আন্দ্রেস মেসি কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে রীতমতো প্যারাগুয়েকে নাকানিচুবানি খাইয়েছে আর্জেন্টিনার যুবারা।

জানা যায়, আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের পক্ষে সর্বোচ্চ দিয়েগো ফ্লেইটেস এবং হুয়ান ভিল্লোর্দো দুইটি করে গোল করেন। প্যারাগুয়ের যুবাদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করে নিজেদের প্রথম গোল আদায় করে নেয় তারা।

আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন দিয়েগো ফ্লেইটেস। দ্বিতীয়ার্ধেও প্যারাগুয়ের বিপক্ষে দাপট ধরে রাখে আর্জেন্টিনার যুবারা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার হয়ে গোল করেন সান্তিনিও ভিওলাজ, ফিলিপ এসকুইভিল এবং হুয়ান ভিল্লোর্দো।

প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টাইন যুবারা