লক্ষ্মীপুরে ৭ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছাররুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত বাবুল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর ভূঁইয়া বাড়ির আবুল খায়ের ছেলে এবং ইমাম হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখিল গ্রামের মজুমদার বাড়ির আবদুর ছাত্তারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ইয়াবা বিক্রির উদ্দেশে ইমাম ও বাবুল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া ওয়াবদার মোড়ে পাকা রাস্তা এলাকায় অবস্থান করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রামগঞ্জ থানার পলিশ। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছাররুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এই বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, সাত হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

