শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণের ঘর পরিদর্শন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ৭:৫৭ অপরাহ্ন আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ন
নোয়াখালীতে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণের ঘর পরিদর্শন

শনিবার (২৯ জুলাই) বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নে ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ণের ঘর পরিদর্শন করা হয়।
এসময় নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিল্টন রায়, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত, আমানউল্যাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাহরুল আলম সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিল্টন রায় বলেন, নোয়াখালী জেলার পাঁচটি উপজেলাকে আমরা ভূমিহীনমুক্ত ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছি। তৃতীয় ও চতুর্থ পর্যায়ে জেলায় ৩৮৮টি ঘর নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। আশা করছি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী ঘরগুলো উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের সিনিয়র সহকারী সচিব আরিফুল ইসলাম সরদার বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নে ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ণের ঘরগুলোর নির্মাণের খোঁজখবর নেন। এসময় তিনি উপকারভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন এবং তাদের জন্য নির্মিত ঘরের মান নিয়ে সন্তুষ্টতা প্রকাশ করেন। তারা কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।