ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২২০২

শনিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৬ হাজার ৪০২ জনে পৌঁছেছে। এরমধ্যে জুলাই মাসের ২৮ দিনেই ভর্তি হন ৩৮ হাজার ৪২৯ জন।
গত একদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত যেই ১০ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে নয়জনই ঢাকার। সব মিলিয়ে এ বছর ২৩৯ জনের মৃত্যু হল ডেঙ্গু জ্বরে।
একদিনে ভর্তি রোগীদের মধ্যেও ঢাকার রোগী বেশি। এইসময়ে ঢাকায় ১১৪৩ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আট হাজার ৯৬১ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় রয়েছে পাঁচ হাজার ১০০ জন।

