শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পাইলট হওয়ার স্বপ্ন-দুঃস্বপ্নে পরিনত খুনের শিকার প্রিয়ন্তীর

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১০:২২ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১:৫২ অপরাহ্ন
পাইলট হওয়ার স্বপ্ন-দুঃস্বপ্নে পরিনত খুনের শিকার প্রিয়ন্তীর

নোয়াখালী শহরের বার্লিংটন মোড় এলাকায় গত ১৪জুন সকালে বাসায় ডুকে গৃহীনি মা নুর নাহার বেগম ও মেয়ে ফাতেহা আজিম প্রিয়ন্তীকে ছুরিকাঘাতে হত্যা করে মায়ের কথিত প্রেমিক আলতাফ হোসেন নামের এক যুবক। প্রিয়ন্তী শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়।

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে প্রিয়ন্তী ভালো ফলাফল করলেও স্বজনদের চোখে-মুখে রয়েছে হতাশার চাপ।
প্রিয়ন্তীর ছোট ভাই রবিউল ইসলাম হৃদয় বলেন, আপুর ইচ্ছে ছিল পড়ালেখা শেষ করে পাইলট হবে। কিন্তু তার সেই স্বপ্ন পুরন হলো না। আমরা এই ফলাফল দিয়ে কি করবো। এখন একটাই চাওয়া আমার মা- বোনের খুনির ফাঁসি যেন নিশ্চিত হয়।
প্রিয়ন্তীর বাবা ফজলে আজিম কচি বলেন, এখন আর এই ভালো ফলাফলে কি হবে! এসএসসির ফলাফল হাতে পেয়ে সবাই যখন আনন্দে আত্মহারা, তখন প্রিয়ন্তী সেই আনন্দ দেখে যেতে পারলো না। তার স্বপ্ন-স্বপ্নই রয়ে গেল। আল্লাহর কাছে বিচার দিলাম, তিনিই আমার স্ত্রী-সন্তানের হত্যার বিচার করবেন।

এসএসসি ফলাফল হাতে পেয়ে যখন সব শিক্ষার্থীরা খুশি, তখন নিহত প্রিয়ন্তীর বাড়িতে চলছে কান্নার রোল, তাই এই ফলাফলে পরিবারের সদস্যদের মতো মন খারাপ প্রতিবেশীদেরও।
জেলা শহরে প্রকাশ্যে এই হত্যাকান্ডের পরপরই ঘাতক আলতাফ হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। পরে ওইদিনই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আলতাফ।