নোয়াখালীতে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

রোববার (৩০ জুলাই) বিকালে জেলা শহর মাইজদীতে জেলা, পৌরসভা ও সদর উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট।
এরআগে দুপুর থেকে জেলার নোয়াখালী পৌর এলাকা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থলে অংশ নেয় দলের নেতাকর্মীরা

