শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো অফিসার্স ফেডারেশন

প্রকাশ: ১ আগস্ট ২০২৩, ১:৩৩ পূর্বাহ্ন আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ৯:০০ অপরাহ্ন
নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  শ্রদ্ধা জানালো অফিসার্স ফেডারেশন

সোমবার (৩১ জুলাই) দুপুরে নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন ও বাআবিঅফ'র নব-নির্বাচিত সহ-সভাপতি ও যুগ্ম মহাসচিবের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এতে নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচিত সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাআবিঅফ'র নব-নির্বাচিত সহ-সভাপতি তারেক মোঃ রাশেদ উদ্দিন, যুগ্ম মহাসচিব সাখাওয়াত, নোবিপ্রবির হিসাব পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান ও সহকারী রেজিস্ট্রার মোঃ ইবনে ওয়াজিদ ইমন।

এসময় তারেক মোঃ রাশেদ উদ্দিন বলেন, ‘আজকের এই দিনে আমি স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির পিতার আদর্শের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নোবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছে এবং জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।          
নব-নির্বাচিত যুগ্ম মহাসচিব সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, ‘আগামীকাল থেকে শুরু শোকের মাস আগস্ট, তাই আজকের এই দিনে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাআবিঅফ এর নব-নির্বাচিত সভাপতি মীর মোঃ মোর্শেদুর রহমান  ও মহাসচিব মোঃ নজরুল ইসলাম হিরা সহ কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করা হয়। একই সঙ্গে আমি এই সম্মান নোবিপ্রবির সকল কর্মকর্তাদের প্রতি উৎসর্গ করছি। কর্মকর্তা-কর্মচারীদের ৮ দফা দাবিসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রতিটি ন্যায্য দাবী আদায়ে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করছি। ।

এই সময় নোবিপ্রবি’র বর্তমান অবস্থা তুলে ধরে বক্তরা বলে- বিগত দু’মাস যাবৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য রয়েছে। সাম্প্রতিক সময়ের তীক্ত অভিজ্ঞতার আলোকে বক্তরা বলেন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের উত্থান এবং বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান করা নিয়ে কর্তৃপক্ষের টালবাহানা সর্বোপরি সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে নজিরহীন স্থবিরতা- নোবিপ্রবি’র স্বাধীনতা স্বপক্ষের সদস্যদেরকে ব্যথিত করে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে কোন কর্মকান্ড সাম্প্রতিক সময়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ছোঁয়া লাগাতে সক্ষম হয়নি।

তাই সকল বক্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান জানান, যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের, দেশ প্রেমিক এবং দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার সহযোদ্ধা, তারুণ্য দীপ্ত কোন শিক্ষাবিদকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

একই সঙ্গে নির্বাচিত ফেডারেশনের বর্তমান নেতৃবৃন্দকে কর্মকর্তাদের সকল ন্যায্য দাবি-দাওয়া পূরণ করার আহ্বান জানানো হয়।

এসময় নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নব-নির্বাচিত সহ-সভাপতি ও যুগ্ম মহাসচিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।