নোয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, সরকারি হাসপাতালে কিট সংকট

নোয়াখালীর সিভিল সার্জন অফিস ও নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তথ্যমতে, জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেলার ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত চিকিৎসা নেওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৫০জন। গত ১০ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু আক্রন্ত রোগী ভর্তি হয়েছে ৯০জন। নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নেওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৩জন। ২৪ ঘন্টায় এ হাসপাতালে ১১জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ৩৫জন রোগী হাসপাতালের দুটি ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছে। অন্যদিকে জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪৫জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, ডেঙ্গু পজেটিভ হওয়া রোগী পাশাপাশি জ¦র, গলা ও শরীর ব্যাথা নিয়ে দ্বিগুন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। রোগীর চাপে হাসপাতালের শয্যা সংকট দেখা দিয়েছে। হাপাতালের শৌচাগারগুলো অপরিষ্কার, রয়েছে পানি সংকট। বাহিরের খোলা ড্রেন ও ময়লার স্তুপ থেকে ছড়াচ্ছে র্দুগন্ধ। জন্ম নিচ্ছে মশা-মাচি। এতে অতিষ্ঠ রোগীরা।
হাসপাতালে রোগীরা বলেছেন, তাদের অনেকেই জ¦র, গলা ও শরীর ব্যাথা নিয়ে হাসপাতালে আসলে তাদেরকে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক থেকে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। পরে বেসরকারি হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করালে ডেঙ্গু পজেটিভ আসায় সরকারি হাসপাতালে ভর্তি হন তারা। এখানে সকাল-বিকাল ডাক্তার দেখলেও বেশিরভাগ ওষুধ বাহির থেকে কিনে আনতে হয় তাদের। হাসপাতালের বাথরুমগুলো (শৌচাগার) অপরিষ্কার, বার্থরুমে বেশিরভাগ সময় পানি থাকে না। বাহিরের ড্রেন ও ময়লা-আবর্জনার স্তুপ থেকে র্দুগন্ধ ছড়াচ্ছে। যার কারণে হাসপাতালে থাকাটাই কষ্টকর হয়ে পড়েছে।
জেলার সচেতন নাগরিকরা বলছেন, নামে মাত্র মশা প্রতিরোধে সেমিনার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। কার্যত পৌর এলাকায় কোনরকম লোক দেখানো কর্মসূচি পালন হলেও ইউনিয়ন-গ্রাম পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে কোন কর্মকান্ড দেখা যাচ্ছে না। সরকারি হিসাবের চেয়ে দ্বিগুন মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে।
নোয়াখালী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সোহরাব হোসেন বলেন, ডেঙ্গু হলে আতংকিত না হয়ে সচেতনতা অবলম্বন করুন। এডিস মশা থেকে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা প্রতিরোধে বাড়ির আঙ্গিণা, ঘরের ভিতর আসবাবপত্র ও ফ্রিজে তিনদিনের বেশি জমে থাকা পানি পরিস্কার করুন। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহন করুন। ডেঙ্গু রোগীকে ফলমূল ও পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শও দেন তিনি।
ডেঙ্গ পরীক্ষার এনএসওয়ান এন্টিজেন (কিট) সংকটের কথা স্বীকার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. হেলাল উদ্দিন বলেন, নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের সিবিসি পরীক্ষা করানো হয়, এনএসওয়ান এন্টিজেনের (কিট) জন্য চাহিদা পাঠানো হয়েছে, বরাদ্ধ পেলে এই সংকট কেটে যাবে। হাসপাতালের পরিবেশ নিয়ে তিনি বলেন, আমাদের লোকবল সংকট রয়েছে, তার ওপর বাড়তি রোগীর চাপ সামাল দিতে পরিবেশের কিছুটা সমস্যা হচ্ছে। তার পরও আমরা রোগীদের পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।
জেলায় গত দুই মাসে ডেঙ্গুতে এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। শৌচাগারের পানি সরবারহসহ শীগ্রই হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থা ও ময়লা আবর্জনা অপসারণ করে ডেঙ্গু চিকিৎসা নিশ্চিত করবে হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের।

