শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মেঘনায় ডুবে যাওয়া লাইটার জাহাজ উদ্ধার হয়নি

প্রকাশ: ২ আগস্ট ২০২৩, ১:১১ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ন
মেঘনায় ডুবে যাওয়া লাইটার জাহাজ উদ্ধার হয়নি

মঙ্গলবার (০১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড হাতিয়া স্টেশান কমান্ডার লে: এম আতাহার আলী বলেন, মেঘনা নদীর হাতিয়া চ্যানেলে ডুবে যাওয়া জাহাজের ৪জন নাবিকসহ ১২জনকে উদ্ধার করা হলেও জাহাজ উদ্ধারকারী বড় ক্রেন না থাকায় ওই জাহাজটি আপাতত উদ্ধার কাজ স্থগিত রয়েছে।

গত সোমবার বেলা ১১টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জাহাজের নাবিকদের বরাত দিয়ে স্থানীয় সুখচর ইউনিয়ন পরিষ চেয়ারম্যান মো. আলাউদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে টাইলস তৈরীর ৭০০ টন সিরামিকের গুড়া নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে জাহাজটি সোমবার বেলা ১১টার দিকে হাতিয়া চ্যানেলের মেঘনা নদীর ১ কিলোমিটার উত্তর পাশে এসে পৌঁছলে হঠাৎ ইঞ্জিন রুমের বিকট শব্দ হয়। তাৎক্ষণিক জাহাজের ইঞ্জিন রুমের কম্পিউটার বিকল হয়ে পড়ে। ওই সময় নাবিকরা জাহাজ নিয়ন্ত্রণ করে তীরে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেকটি জাহাজে ধাক্কা দিলে জাহাজটির নিচের তলা ফেটে পানি ডুকে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা ৪ নাবিকসহ জাহাজে থাকা ৮জন কর্মচারিকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।  

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহাজের মালিক জামাল কামান বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী ক্রেন যুক্ত জাহাজ এনে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করা হবে।