শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শিক্ষক আন্দোলনের নেতৃত্বদানকারী আ.লীগ নেতাকে বহিস্কার ও শাস্তি দাবি

প্রকাশ: ৩ আগস্ট ২০২৩, ৬:০২ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিক্ষক আন্দোলনের নেতৃত্বদানকারী আ.লীগ নেতাকে বহিস্কার ও শাস্তি দাবি

জেলা আওয়ামী লীগের একজন নেতা হয়ে সরকার বিরোধী এ ধরনের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় জেলা শহর মাইজদীতে ব্যপক সমালোচনার ঝড় বইছে। অনেকে তার অবৈধ সম্পদের হিসাব ও দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন।

জানাযায়, দেশের সকল বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারী করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির শিক্ষকরা গত ১১ জুলাই থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই আন্দোলন শুরু করেন। মঙ্গলবার শিক্ষকের দাবি অংশ বিশেষ বিবেচনার আস্বাস দিলে তারা ২১ দিন আন্দোলন শেষে বুধবার তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছেন।

শিক্ষমন্ত্রী ডা. দিপুমনি গত ২৪ জুলাই বলেছেন জাতীয় করণের দাবিতে মাধ্যমিক শিক্ষকদের ওই আন্দোলনে কারও উস্কানী রয়েছে। কারণ যারা একেবারেই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নানা ধরনের অপকর্ম অতীতে করেছেন, যারা জনগনকে সঙ্গে নিয়ে কোন আন্দোলন গড়ে তুলতে পারেননি তারা এখন এক একেক সময় এক একেক দলের ও গোষ্ঠীর ওপর সওয়ার হয়। শিক্ষামন্ত্রীর ওই বক্তব্য থেকে স্পষ্ট যে শিক্ষকদের ওই আন্দোলন সরকার বিরোধী। ওই আন্দোলনে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি নোয়াখালী থেকে আন্দোলনকারী শিক্ষকদের নেতৃত্ব দেন। তিনি কবিরহাট উপজেলার একটি বেসরকারী হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক। তার এমন কর্মকান্ডে নোয়াখালী জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে তার কর্মকান্ডে বিব্রত বোধ করেছেন।

সুলতান আহমেদ নামের এক আওয়ামী লীগ কর্মী তার ফেসবুক আইডি থেকে ঢাকায় আন্দোলনরত মমিন বিএসসির ছবি দিয়ে লিখেছন মমিন বিএসসি নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছেন। শিক্ষকদের দাবি দাওয়ার আন্দোলনে নেতৃত্ব দিয়ে শিক্ষকদের ঢাকায় নিয়ে গেছেন উনি। এই হাইব্রিডগুলোকে যারা দলে ঢুকালো, পদ পদবী দিলো, কোটি কোটি টাকা ইনকামের সুযোগ দিলো তাদের চোখে এগুলো পড়ছেনা? রিফাত রাফি নামে একজন কমেন্টে লিখেন নষ্ট। এ আর শামীম নামে একজন লিখেছেন এই মমিন সালসা দালাল বিএনপি থেকে এসে আজ কোটি টাকার মালিক।

সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে আওয়ামী লীগ নেতা রেদোয়ানুল কবির বলেন, মমিন বিএসসি জাসদ থেকে বিএনপি নেতা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের হাত ধরে বিএনপিতে যোগ দেন। এরপর নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর হাত ধরে গণঐক্য পরিষদে যোগ দেন। একরামুল করিম চৌধুরী এমপি-ই মমিন বিএসসিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে বসিয়েছিলেন। তার পরিবারের ১৭ জনকে তিনি চাকুরী দিয়েছেন। তার মত বিতর্কিত লোক আওয়ামী লীগে আর নেই। তাকে আইনে আওতায় এনে তার অবৈধ সম্পদের হিসাব নেওয়া এবং দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হোক।

জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন নিঃসন্দেহে মমিন বিএসসির এই কর্মকান্ড বিতর্কের জন্ম দিয়েছে। কোন এক সময় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মাসের পর মাস বেতন ভাতা পেতেন না। ৬ মাস ৯ মাস পর ১-২ মাসের বেতন ভাতা পেতেন। পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে দিনাতিপাত করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বেসরকারী শিক্ষকদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে তাদের মাসিক সরকারি বেতন-ভাতার অংশ পরবর্তী মাসের ১-৫ তারিখের মধ্যে যার যার ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা করেন। এছাড়াও বেসরকারী শিক্ষকদের উৎসব বোনাস সহ সরকারি কর্মচারীদের মত সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এরপরও বিএনপি জামায়াত পস্থী কিছু লোক সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য এ আন্দোলন করেছেন। এই আন্দোলনে সরকার দলীয় লোক হিসাবে কোন ভাবেই তার অংশ গ্রহন করা সমচিন হয়নি।

এ বিষয়ে আবদুল মমিন বিএসসি শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার বিষয়টি শিকার করে সাংবাদিকদের বলেন, এটা একটা পেশাজীবি সংগঠন। আমি কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি। তাই আমি শিক্ষক আন্দোলনে গিয়েছি। এই বিষয়টা নিয়ে দলের কিছু নেতাকর্মী আমার ছবি দিয়ে অশোভনীয় মন্তব্য করার বিষয়টি আমার নজরে এসেছে। এটা কোন ব্যপার না। এ বিষয়টি নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন তারা আওয়ামী লীগ দলের কুলাঙ্গার।

এবিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল আনম চৌধুরী সেলিমের মন্তব্য জানতে তাঁর মুঠোফোনে কল করলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাঁর মন্তব্য জানা যায়নি।