বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এশিয়া কাপে তামিমের অনুপস্থিতিতে অধিনায়ক লিটন

প্রকাশ: ৩ আগস্ট ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
এশিয়া কাপে তামিমের অনুপস্থিতিতে অধিনায়ক লিটন

গণমাধ্যমের মুখোমুখি পাপন জানান, আমরা শতভাগ নিশ্চিত, এখন পর্যন্ত আমাদের অধিনায়ক তামিম ইকবাল। এখন সমস্যা হচ্ছে, তামিম কখন থেকে খেলবে বা খেলতে পারবে, সেটা তো আমরা এখন পর্যন্ত জানি না। সে ডাক্তার দেখিয়ে আসছে। স্পষ্টভাবে ওর সমস্যা আছে, এখন যেটা আমরা জানলাম। অবম্য আগে জানতাম না যে, ওর বেশ সমস্যা আছে। এই সমস্যাটার জন্য কী করতে হবে, কতদিন সময় লাগবে এসব না জেনে কিছু মন্তব্য করা কঠিন।

তামিম মাঠে ফিরতে না পারলে কে অধিনায়ক হবে এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান জানান, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, এখন তামিম না খেললে কী হবে? আমার জানা মতে, তামিম না খেললে তার পরিবর্তে বর্তমানে যে সহ-অধিনায়ক আছে সেই অধিনায়ক হবে। এখানে লিটনের নাম সরাসরি না নেয়া হলেও স্পষ্টভাবেই তার অধিনায়ক হওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন।

এরপর তামিমের পরিকল্পনা সম্পর্কে জানা গুরুত্বপূর্ন জানিয়ে তিনি বলেন, সবার আগে জানা দরকার তামিমের প্ল্যানটা কী। ওকে নিশ্চয়ই একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। যেটা বলে দিয়েছে তারা। ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সাথে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সাথে বসেই ওর প্ল্যানটা বলবে। কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো। কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, আমরা ওর ওপর প্রেশারইজড করতে চাই না।

সবশেষে পাপনের কাছে এশিয়া কাপের দল ঘোষণা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি বলছি যে, কোচ ও অধিনায়ক দুইজনের মতামত নিয়ে এরপর স্কোয়াড ঘোষণা করো। একটা পাঠিয়ে দিলে এরপর এটা নিয়ে কোচ বলবে, এটা হলো কেন বা অধিনায়ক বলবে এটা হলো না কেন। যাই হোক, একবারে সবার সঙ্গে কথা বলে স্কোয়াড ঘোষণা করে দেয়া হবে।