বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুইজারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টারে স্পেন

প্রকাশ: ৫ আগস্ট ২০২৩, ৮:২০ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
সুইজারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টারে স্পেন

প্রথমার্ধেই ৪ গোল করে ম্যাচে দাপট প্রতিষ্ঠা করে দলটি। দ্বিতীয়ার্ধে করে আরও এক গোল। সুইজারল্যান্ড যে এক গোল পরিশোধ করেছে, সেটাও স্পেনেরই করা! মানে আত্মঘাতী।

একুশ শতকে স্পেনই প্রথম দল যারা নারী বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৪ গোল দিল।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জাপানের বিপক্ষেও গোল উৎসব করেছিল দলটি। ৪-০ গোলের জয় তুলে নিয়েছিল সে ম্যাচে।
কোয়ার্টার ফাইনালে স্পেন প্রতিপক্ষ হিসেবে পাবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার মধ্যে রবিবারের ম্যাচে জয়ী দলকে।