বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড-রাজনীতিতে নিষিদ্ধ ৫ বছর

প্রকাশ: ৫ আগস্ট ২০২৩, ৮:৪৭ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন
ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড-রাজনীতিতে নিষিদ্ধ ৫ বছর

শরিবার (৫ আগস্ট) বেআইনিভাবে রাষ্ট্রীয় সম্পত্তি নিজের কোষাগারে জমার রাখার দায়ে এ রায় দেয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে তার আইনজীবী ইন্তাজার হুসেন তাক্ষণিকভাবে রয়টার্সকে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বাড়ি থেকে হেফাজতে নেয়া হয়েছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান। তার বিরুদ্ধে গত বছর রাষ্ট্রীয় উপহারের মালামাল বিক্রির অভিযোগ করা হয়।