শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রিজভীর বিরুদ্ধে মামলা করবেন হিরো আলম

প্রকাশ: ৬ আগস্ট ২০২৩, ৯:৫৫ অপরাহ্ন আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
রিজভীর বিরুদ্ধে মামলা করবেন হিরো আলম

রবিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) প্রায় ৩ ঘন্টা অবস্থান শেষে বের হয়ে তাকে অশিক্ষিত ও পাগলসহ বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য দেয়ায় আদালতে মামলা করতে যাচ্ছেন বলে জানান তিনি।

হিরো আলম বলেন, আমি ডিবিতে এই নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে এই বিষয়ে তারা সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি।

এর আগে, গত ১৮ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহিদ মিনার পার্কে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে হিরো আলমকে নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে রবিবার ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে আসেন তিনি।

সাক্ষাৎ শেষে হিরো আলম বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অশিক্ষিত বলে গালিগালাজ করেছিলেন। কোন রাজনৈতিক দলের লোক কাউকে অর্ধ-পাগল কিংবা অশিক্ষিত বলতে পারেনা। আমি তিনবার নির্বাচন করেছি। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে, কোন পাগলকে নির্বাচন করতে দেয়নি।

তিনি বলেন, আমি অশিক্ষিত। কিন্তু তার দলের নেত্রী কিন্তু এইট পাস। অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছে।

হিরো আলম বলেন, সবাই মনে করে আমি বিএনপির লোক। বিএনপির লোক আমাকে নিয়ে কথাবার্তা বলেছে। তারা একটা লোককে নিয়ে হেয় করে কথা বলেছে। অনেকেই নিচু করে, অপমান করে, তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলে। জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে।

তিনি বলেন, আমি ডিবিতে অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে এই বিষয়ে কোনো মামলা করা যায় না তাই কোর্টে যাব মামলা করার জন্য। আমি এখনই যাবো। কোন সম্মানিত লোক কাউকে পাগল ছাগল বলে অপমান করতে পারেনা।

দেশের বড় দুই রাজনৈতিক দলের বিষয়ে হিরো আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দলকেও ভালোবাসি। কিন্তু এদের কিছু লোকের এমন কর্মের কারণে আজকে তাদের দলের এই অবস্থা। বিএনপি এবং আওয়ামী লীগের অনেক লোকে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। হিরো আলম কোন দলের সঙ্গে কাজ করে না। কোন দলের সাথে যুক্ত নাই, তারপরেও কেন আমাকে নিয়ে কথা বলেন। সংবিধানে কি লেখা আছে? সংবিধানে যোগ্য ব্যক্তি কিংবা লেখাপড়া জানতে হবে যদি না থাকে তাহলে কেন এগুলো নিয়ে কথা বলেন। সংবিধান নিয়ে কথা বলুন। তারপর আমাকে নিয়ে কথা বলেন।

হিরো আলম বলেন, কোন ব্যক্তিকে গালি দিতে পারেন না। অশিক্ষিত পাগল বলতে পারেন না।

হিরো আলমের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আপনারা জানেন পুলিশের কাছে মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে আসেন। হিরো আলম এর আগে ডিবিতে বেশ কয়েকবার এসেছিলেন। প্রথমবার এসেছিলেন তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায়, পরবর্তী এসে ছিলেন নির্বাচনে তার ওপরে হামলার ঘটনায় আসামিদের সনাক্ত করতে। আপনারা জানেন যে এই ঘটনায় জড়িত আসামিদের আমরা গ্রেপ্তার করেছি। আর আজ তিনি এসেছিলেন ডিবির সাইবার ক্রাইম ইউনিট (নর্থ) এ একটি অভিযোগ করেছেন।

তিনি অভিযোগ করেছেন বিএনপি এর একজন কেন্দ্রীয় নেতা তার নাম রিজভী তিনি নাকি তাকে পাগল অর্ধশিক্ষিত বলেছেন। এই অভিযোগের আবেদনটি সাইবার ক্রাইম ইউনিটে রয়েছে। পরে সেটি আমার কাছে নিয়ে আসা হয়েছে। আমি দেখলাম যে অভিযোগগুলো করেছেন সেটি একটি মানানিকর বিষয়। অর্ধশিক্ষিত পাগল রুচিহীন অর্ধশিক্ষিত বিকৃত মানসিকতার কথা বলা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তা মানহানিকর। অভিযোগ করে বলা হয়েছে, হিরো আলমের মানহানি করা হয়েছে। যেহেতু মানহানিকর বিষয়, মানহানির অভিযোগ থানা পুলিশ কিংবা ডিবি গ্রহণ করতে পারে না। আদালতে অভিযোগ দিতে হয়। তাকে পরামর্শ দিয়েছি যেন আদালতে তিনি গিয়ে মামলা করেন। তবে তার অভিযোগটি আমরা খতিয়ে দেখব।