শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ৯:০২ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়া বালুখালী ১১নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত যুবক উখিয়া বালুখালী ১১নং ক্যাম্পের নজির আহমদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলি।

তিনি জানান, ১০-২০ জন অজ্ঞতা দুর্বৃত্ত মুফতি জামালকে ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। পাশে থাকা মানুষ চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে পুলিশ উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুফতি জামাল আগে আরসার সদস্য ছিলেন।

তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটা জানতে পারেনি মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।