বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সিরিয়ায় সামরিক বাসে হামলা, ২৩ সেনা নিহত

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১১:১৩ অপরাহ্ন আপডেট: ২৪ মার্চ ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ন
সিরিয়ায় সামরিক বাসে হামলা, ২৩ সেনা নিহত

ব্রিটেন-ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)’ বলেছে, আইএস সদস্যরা বৃহস্পতিবার দেইর এজোর প্রদেশে একটি সামরিক বাসকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৩ সেনা নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

জানা যায়, বিস্তীর্ণ মরু প্রদেশ দেইর এজোরের আল-মায়াদিন শহরের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। এটি ইরান ও রাশিয়া সমর্থিত সিরিয়ার সেনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি-নেতৃত্বাধীন যোদ্ধাদের নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যবর্তী অঞ্চল।

এসওএইচআর এই হামলাকে আইএসের এই বছরের সবচেয়ে মারাত্মক হামলা বলে উল্লেখ করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ ঘটনার কোনো তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ করেনি। তাৎক্ষণিকভাবে কেউ দায়ও স্বীকার করেনি।