শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সেনবাগে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ৭:০৮ অপরাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
সেনবাগে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

সোমবার বিকালে উপজেলার বীজবাগ ইউনিয়নের তালতলা ইসলামিয়া কমপ্লেক্সের আয়োজনে এলাকার কৃতি সন্তান মোহাম্মদ মিজানের দানকৃত জমি এবং সার্বিক সহযোগিতায় এই মসজিদের কাজের উদ্বোধন করেন নবীপুর মহিলা মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াসিন করিম।

এর আগে সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং মাওলানা নুরুল আফসার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইলিয়াস মাস্টার, ফকির হাট ইসলামি ব্যংকের  ইনচার্জ সাখাওয়াত হোসেন মিঠু, সাহাব উদ্দিন মাস্টার, ব্যবসায়ী সানা উল্যাহ, মসজিদের সভাপতি আবুল বাসার।

মসজিদের জমি দাতা মোঃ মিজান জানান, এই এলাকা থেকে মূল মসজিদ দূরে হওয়ায় এখানকার মানুষদের জামায়াতে নামাজ পড়তে কষ্ট হয়। তাই আমি আমার বাবা এবং ভাইয়ের রেখে যাওয়া সপ্নসহ এলাকার মানুষের উপকারের কথা চিন্তা করে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছি।

উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া এবং মোনাজাত করা হয়।
উল্লেখ, এই মসজিদ নির্মাণে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হওয়ার কথা জানান কতৃপক্ষ।