বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আরাভ বিতর্কের পর আবারও জুয়েলারি উদ্বোধনে দুবাই যাচ্ছেন সাকিব

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১০:১০ অপরাহ্ন আপডেট: ৪ এপ্রিল ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন
আরাভ বিতর্কের পর আবারও জুয়েলারি উদ্বোধনে দুবাই যাচ্ছেন সাকিব

এনআরআই জুয়েলারির ফেসবুক পেজে জানানো হয়েছে, ২০ আগস্ট সন্ধ্যা ৭টায় দুবাইয়ের ডেরা গোল্ড সুক মেট্রো স্টেশনের পাশে (ডেরা ইনরিচ প্রজেক্ট) সেরিনা প্লাজার বিল্ডিং-৩, অফিস নম্বর ৩১১ এনআরআই জুয়েলারির হোলসেল অফিস উদ্বোধন করবেন সাকিব আল হাসান।

এর আগেও সাকিব এই প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আমিরাতের সারজায় এসেছিলেন। তবে তিনি এবার একা নন; সঙ্গে উপস্থিত থাকবেন আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। উপস্থিত থাকার কথা রয়েছে মাশরাফি বিন মর্তুজারও। তবে মাশরাফি বিন মর্তুজার উপস্থিতির বিষয়টি আরো কয়েক দিন পর নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জুয়েলারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

এদিকে সাকিব আল হাসান দুবাই আসার খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে জনসাধারণের মাঝে। গত মার্চে একটি জুয়েলারি উদ্বোধন অনুষ্ঠানে প্রিয় তারকাকে দেখতে হাজার হাজার ভক্ত অনুরাগী ভিড় করেছিলেন দুবাইতে ও সারজাতে। ফলে দুবাই ও সারজায় অনেকটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল এই আয়োজনে। তবে এবার সাকিবের উপস্থিতি নিরাপদ ও সুশৃঙ্খল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের মাটিতে প্রবাসী বাংলাদেশি প্রতিষ্ঠানের হয়ে ক্রিকেট তারকাদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাংলাদেশ মিশনগুলো।

আমিরাতের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু জাফর এই বিষয়ে বলেন, পাকিস্তান-ভারত এবং অন্যান্য দেশের সেলিব্রেটিরা নিজ দেশের প্রতিষ্ঠানের প্রচার প্রসার বাড়াতে এখানে আসেন। সেভাবে প্রবাসীরা তাদের ব্যবসায়িক কাজে সাকিব আল হাসানসহ অন্য ক্রিকেটারদের জনপ্রিয়তাকে কাজে লাগাবেন এটাই হওয়া উচিত। তাছাড়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আমিরাতে অবস্থানরত ১০ থেকে ১২ লাখ প্রবাসীর মনোযোগ আকর্ষণ করতে পারলে প্রবাসী ব্যবসায়ীরা অবশ্যই সফলতা পাবেন।

গত মার্চ মাসে দুবাইতে একটি আলোচিত জুয়েলারি উদ্বোধন করতে গিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন সাকিব আল হাসান। সে সময় বাংলাদেশের বেশ কিছু বিনোদন তারকাও অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমালোচনার সম্মুখীন হন। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে এই নিয়ে তুমুল আলোচনা হয়। এবারের আয়োজনে সকল বিতর্ক থেকে সাকিবকে দূরে রাখতে আয়োজকরা জোরালো সতর্কতা অবলম্বন করছে বলে জানা গেছে।