বীর মুক্তিযোদ্ধা এনায়েত উল্লাহর ৩২-তম মৃত্যুবার্ষিকী

রোববার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এডভোকেট শিহাব উদ্দিন শাহীন জানান, তাঁর পিতা কর্মজীবনের প্রথম দিকে ব্যাংকার, পরবর্তীতে প্রথম শ্রেণীর একজন ঠিকাদার ছিলেন। তিনি কর্মজীবনের পাশাপাশি নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য, নোয়াখালী মোহামেডান স্পোটিং ক্লাবের সহসভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৯১ সালের ১৪ আগস্ট ৫৪ বছর বয়সে বীর মুক্তিযোদ্ধা এনায়েত উল্লাহ বি.এ ইন্তেকাল করেছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১৪ আগস্ট) সকালে মরহুমের নিজ বাস ভবনে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুপুরে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হবে।
এনায়েত উল্লাহ বি.এ এর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন মরহুমের পুত্র এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

