শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শোক দিবসে নোয়াখালীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছায় রক্তদান

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ৯:০৮ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শোক দিবসে নোয়াখালীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছায় রক্তদান

সোমবার (১৪ আগস্ট) দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট কার্যালয়ের হল রুমে জাতীয় শোক দিবসে তৃতীয় বারের মতো নিজে রক্ত দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য, নোয়াখালী জেলা রেড ক্রিসেন্ট সেসাইটির সেক্রেটারী ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের পর রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ কর্মীসহ ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই কর্মসূচি চলবে দুই দিন।

রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের উপপরিচালক নুরুল করিমের সঞ্চালনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

এসময় নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বকতিয়ার শিকদার, নোয়াখালী জেলা রেড ক্রিসেন্ট সেসাইটির যুব প্রধান সানু সিং মারমা বিথীসহ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের আজীবন সদস্য, স্বেচ্ছাসেবক, জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।